
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম বাড়িঘর পরিদর্শন শেষে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের প্রধান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি সংবাদ সম্মেলনে একথা বলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছান বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। এ এসময় তাঁরা অগ্নিকাণ্ডেরক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।
পরে সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি বলেন,
অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর ও এনসিপির যুগ্মআহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]