টাঙ্গাইলে প্রবাসীর জমি দখলের মামলায় আমানত বিল্ডার্সের ২ জনের জামিন
একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৩:০৭
টাঙ্গাইলে প্রবাসীর জমি দখলের মামলায় আমানত বিল্ডার্সের ২ জনের জামিন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইল শহরে এক প্রবাসীর বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আমানত বিল্ডার্সের দুই কর্মকর্তাকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। একই মামলার অপর এক আসামি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।


মামলার বাদী মো. জাফর খান জানান, পৌরসভার অনুমোদিত পাওয়ার প্ল্যান ছাড়াই আমানত বিল্ডার্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বসতবাড়ির সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।


তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার মামলার আসামিরা হাজির হন। আমানত বিল্ডার্সের মো. আব্দুল হাই ও মো. নাজির খান আদালতে উপস্থিত হলে তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়। তবে অপর আসামি আসাদুজ্জামান ছিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ।


উল্লেখ্য, টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া মৌজার বিএস খতিয়ান নম্বর ১০৭৪ এবং দাগ নম্বর ৭৮২-এর জমি নিয়ে প্রবাসী জাফর খানের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে টাঙ্গাইলের আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।


জাফর খানের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত ব্যক্তিরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হলে তিনি টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পরবর্তীতে তার বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ৩ থেকে ৪ ফুট জায়গা দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেন জাফর খান। বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
তবে এ বিষয়ে আমানত বিল্ডার্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা জায়গা দখল ও হুমকির বিষয়টি অস্বীকার করেন।


বিবার্তা/বাবু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com