
মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, জেলা শহরের প্রাণকেন্দ্রে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে এসে দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহত না হলেও চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে অনেকে ধারণা করছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটতে পারে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]