মিরপুরে শ্রমিকরা যোগদেননি কাজে, রাস্তায় অবস্থান
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫১
মিরপুরে শ্রমিকরা যোগদেননি কাজে, রাস্তায় অবস্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে রাজধানীর মিরপুরে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে তার তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন। তৃতীয় দিনের মতো তারা যেকোনো সময় বিক্ষোভ করতে রাস্তায় নামতে পারেন। এদিকে বিশৃঙ্খলা রোধে পুলিশও শক্ত অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় দেখা যায় এ চিত্র।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ জানান, মিরপুর-১১ থেকে ১০-এর দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে।


তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনো সময় রাস্তায় নামতে পারেন।’


এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে।


যেকোনো বিশৃঙ্খলা তারা কঠোরভাবে দমন করবেন বলেও জানান তারা।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com