
ঝিনাইদহের কালীগঞ্জে ৮২০ বস্তা সার পরিবহনের সময় ট্রাক উল্টে খাদে পড়েছে।
রবিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ ঘটনা ঘটে ।
কালিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম জানান, অতিরিক্ত লোড থাকায় এ ঘটনা ঘটেছে । তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি । ট্রাকের সামনের চাকা ভেঙে গেলে ট্রাকটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক। পরে সার বোঝায় ট্রাক খাদে পড়ে ।
তিনি আরও জানান, গাড়িটি যশোর থেকে ঝিনাইদহে আসছিল । কালিগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সামনে রাস্তা উঁচু-নিচু থাকায় অন্য গাড়িকে সাইড দেওয়ার সময় এ ঘটনা ঘটে ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]