পার্বতীপুরে মারধরের ঘটনায় শিক্ষকের মৃত্যু, আটক ১
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২০:২০
পার্বতীপুরে মারধরের ঘটনায় শিক্ষকের মৃত্যু, আটক ১
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনায় মনোরঞ্জন রায় নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার এক নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।


তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক শিক্ষককে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।


পরে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বন্ধুর জমি-জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে চিরিরবন্দর থেকে নয়া মোল্লাপাড়া গ্রামে এসেছিলেন ওই শিক্ষক। এ সময় প্রতিপক্ষের সঙ্গে মারামারির ঘটনার পর হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com