জয়পুরহাটে প্রত্নতাত্ত্বিক তিন মূর্তিসহ আটক ২
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৮:২১
জয়পুরহাটে প্রত্নতাত্ত্বিক তিন মূর্তিসহ আটক ২
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভারতে পাচারের আগেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের তিনটি মূর্তিসহ দুই আসামিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির মূল্য ৮৯ লাখ টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট- ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর নেতৃত্বে পাঁচবিবি উপজেলা সদর ও কুসম্বা ইউনিয়নে অভিযানে উদ্ধার হওয়া তিনটি কষ্টি পাথরের মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।


ভারতে পাচারের ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
উদ্ধার হওয়া মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের তিনটি মূর্তি পরবর্তী সময়ে সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়।


এছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথর ভারতে পাচারের ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে জানায় বিজিবি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com