শীতের আগমনী বার্তা, পাখির কলকাকলিতে মুখর চলনবিল
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৩:০৯
শীতের আগমনী বার্তা, পাখির কলকাকলিতে মুখর চলনবিল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শীতের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় । জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির অতিথি পাখি। পাখির কলকাকলি আর জলরাশির মিতালিতে বদলে গেছে বিলের চিরচেনা দৃশ্যপট। তবেপ্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় এখনো বড় চ্যালেঞ্জ অবৈধ পাখি শিকার।


কাকডাকা ভোর থেকেই তাদের ওড়াউড়ি আর কোলাহলে মুখর থাকছে এই বিল।


সাদাবক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক আর নাম না জানা হাজারো শীতের অতিথি পাখির নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো, ঋষি বকের ধ্যানমগ্ন চিত্র-যে কোনো মানুষের মনে আনন্দ দেয়। বিলের অল্প পানিতে ডুব দিয়ে মাছ ধরে খাওয়ার দৃশ্যপট যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করছে। এতে পুরোচলনবিল পাখিদের মিলনমেলায় পরিণত হয়েছে। শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। এরই মধ্যে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে চলনবিল। জলরাশি আর সবুজ প্রকৃতির মাঝে ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্য।


প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দাসহপ্রকৃতিপ্রেমীরা।


চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও শীতের আগমনে দেশের বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। চলনবিলেও দেখা মিলছে সাদাবক,বালিহাঁস, পানকৌড়ি, কাঁদাখোঁচা, ডাহুক,শামকৈল, রাতচোরাসহ বিভিন্ন প্রজাতির পাখির। খাবারের সন্ধানে কখনো পানিতে, কখনো বিলের তীরে বিচরণ করছে তারা। তবে জলাভূমি সংকোচন, পানির স্বল্পতা ও অবৈধ শিকার পাখিদের নিরাপদ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে।


অতিথি পাখি রক্ষায় কাজ করছে পরিবেশবাদী সংগঠনগুলো। পাশাপাশি অবৈধ শিকার বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। তবে শুধু অভিযান নয়, পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করার দাবি
পরিবেশকর্মীদের।


সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে পাখি শিকার করলে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com