জয়পুরহাটে সাড়ে ২২ লাখ টাকার মাদকদ্রব্যসহ দুই জন আটক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২০:৩৩
জয়পুরহাটে সাড়ে ২২ লাখ টাকার মাদকদ্রব্যসহ দুই জন আটক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), এসআরবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ আবুল কাশেম (৫৫), সুরুজ আলী (৪৪) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় পলাতক আসামি রয়েছে রিফাত হোসেন (২৩)।


শনিবার (২৪ অক্টোবর) জয়পুরহাট বিজিবি মিডিয়া প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।


বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়ক এর নেতৃত্ব বিজিবির চৌকস দল, এসআরবি টহল দল ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টহল দল জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) এর অধীনস্থ আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ত্রিপুরা নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট ৭ হাজার ৫'শ পিস, বাটন মোবাইল ফোন সহ ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এঘটনায় একজন পলাতক আসামি রয়েছে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, পাঁচবিবি উপজেলার চেঁচরা গ্রামের মুল্লুক চাদ এর ছেলে আবুল কাশেম, একই এলাকার সৈমুদ্দিন এর ছেলে সুরুজ আলী এবং পলাতক রয়েছে ভূঁইডোবা এলাকার ইউসুফ হোসেনের ছেলে রিফাত হোসেন। আটককৃত পণ্যের বিজিবি সিজার মূল্য ২২ লাখ ৫১ হাজার টাকা বলে জানান বিজিবি।


আটককৃত আসামিসহ মাদকদ্রব্য, এসআরবি টহলদল কর্তৃক পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়পুরহাট-২০ বিজিবি।


বিবার্তা/রববানী /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com