ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ যাত্রী নিহত
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।


শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল।


পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেরতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়ক বিভাজনে উল্টে যায়। পরে আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com