ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৭
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৯ নং চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দানা মিয়া ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বিজয়নগর থানা পুলিশ।


শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মো. দানা মিয়া ভূঁইয়া দীর্ঘদিন ধরে চরইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com