ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।


শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেন।


এ ঘটনায় আহত ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com