গোবিন্দগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৯:১৭
গোবিন্দগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক উপজেলা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় পৌর শহরের হীরক কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।


উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাল মন্ডল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি আতিনুর রহমান অতিন, উপজেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম, দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক রকিব তরফদার, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসেন আলী, সহ-কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, রাজাহার ইউপি জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন বম্বু, কোচাশহর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা জাতীয় সংহতির সভাপতি আমিরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শাহিনুর আলম মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগসহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিলেন তিনি।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com