
গাজীপুর সদরের পশ্চিম ভুরুলিয়া লালমাটিতে বাসায় আগুন লেগে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান দগ্ধ হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা প্রথমে সোফায় আগুন দেখতে পান। পরে তা কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলেও আগুন লাগে। একপর্যায়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে যায়। এ ঘটনায় দগ্ধ চারজনকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধরা হলেন মহসিন প্রধান (৩০), তার স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাদের ছেলে সোহাদ (৪) সায়ান (৫)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘গাজীপুর থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে সেলিনা ৪০ শতাংশ, সায়ান ১২ শতাংশ, সোহাদ ২ শতাংশ ও মহসিন ১ শতাংশ দগ্ধ হয়েছেন।’
চিকিৎসক সুলতান মাহমুদ জানান, চারজনের মধ্যে মা ও বড় ছেলেকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাবা ও ছোট ছেলেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]