ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৬:৩১
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় কমপক্ষে আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার নামক একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা তিনজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের আরো ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, হতাহতদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি।


বিস্তারিত জেনে পরে জানানো যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com