
সাভারে তেল চুরি করে পাচারের সময় আল আমিন নামের এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। এসময় ৪০ কনটেনার (৮০০) লিটার তেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত গভীর রাতে সাভারের আমিনবাজারের ল্যান্ড ফিলিং ষ্টেশন ময়লার ভাগারের ভেকুর কাজে ব্যবহৃত হওয়া তেল গুলো জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গভীর রাতে ড্রাম ট্রাকে করে তেলগুলো পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে ট্রাক ড্রাইভার আল আমিনকে আটক করা হয়। তেল পাচারের অভিযোগে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকির আল আহসান।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]