যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াত নেতা আটক, ৩ ঘণ্টা পর মুক্ত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২৩:৫৫
যুবলীগের  সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াত নেতা আটক, ৩ ঘণ্টা পর মুক্ত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হায়দার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাঁর দলীয় সংশ্লিষ্টতার পক্ষে বিভিন্ন কাগজপত্র ও প্রমাণাদি উপস্থাপন করেন। সেগুলো যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর আটকের প্রায় তিন ঘণ্টা পর তাঁকে স্থানীয় জামায়াত নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।


বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালসার পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। হায়দার আলী ওই এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে। তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান তাঁকে আটক করেন।


কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, বুধবার সন্ধ্যায় তাঁরা খবর পান, তালসার ইউনিটের একজন নেতাকে পুলিশ আটক করেছে। পরে তাঁরা থানায় গিয়ে হায়দার আলী জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বলে জানান। এ সময় পুলিশ তাঁর দলীয় সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে কাগজপত্র দেখতে চাইলে ২০২২ সাল থেকে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন নথি উপস্থাপন করা হয়।


তিনি আরও বলেন, তালশার ২নং ওয়ার্ডের হাজীপাড়া ইউনিট জামায়াতের সভাপতি। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশ হায়দার আলীকে জামায়াতের উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে থাকা আজিজুর রহমানের হাতে তুলে দেয়।


এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে হায়দার আলীকে আটক করা হয়। তিনি কুশনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে তথ্য দেওয়া হয়েছিল।


ওসি বলেন, পরে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ থানায় এসে দাবি করেন, হায়দার আলী ২০২২ সাল থেকে তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত। এ দাবির সমর্থনে তাঁরা ইয়ানতের রসিদসহ বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণের প্রমাণসংবলিত কাগজপত্র জমা দেন।
অন্যদিকে, হায়দার আলী যুবলীগের সঙ্গে সম্পৃক্ত—এমন দাবির পক্ষে সংশ্লিষ্ট পক্ষের কাছে কাগজপত্র চাওয়া হলেও তা পাওয়া যায়নি।


তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হায়দার আলীকে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়েছে।


ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ওসি মেহেদী হাসান বলেন, তথ্যদাতা মিথ্যা তথ্য দিয়ে তাঁদের বিতর্কিত করেছেন বলে প্রতীয়মান হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com