মসজিদে দ্বীনি আলোচনার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২৩:৪৩
মসজিদে দ্বীনি আলোচনার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মিরপুরে মসজিদে নামাজের পর দ্বীনি আলোচনা করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কুর্শা ইউনিয়নেরআমির জয়নাল আবেদীনসহ উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) আসর নামাজের পর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের তারাচাঁদ মন্ডলপাড়া এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতাআজিম উদ্দিন বাবলু ও স্বপন নামে অপর এক কর্মী আহত হয়েছেন হয়েছেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর মসজিদে দ্বীনি আলোচনা চলছিল। এ সময় জামায়াতের ইউনিয়ন আমির জয়নাল আবেদীন এবং কুর্শা ইউনিয়ন বিএনপির সদস্য ও বিএনপি নেতা আজিম উদ্দিন বাবলুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাসংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হলে তারা চিকিৎসাধীন রয়েছেন।


সংঘর্ষের বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হাদিস আলোচনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগতব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com