
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সৈকতের এক কিলোমিটার দূর থেকে হারুন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
এর আগে বুধবার বিকেলে হিমছড়ি জাদুঘরের কাছে সৈকতে এ ঘটনা ঘটে।
নিহতরা দুজন হলেন- আল মাহিবুর ইবনে মোকাররম ও সাইবুল হক জিসান।
পুলিশ জানিয়েছে, সাগরে গোসল করতে নামেন ৭ জন পর্যটক। এ সময় তাদের কাছাকাছি কয়েকজন যুবককে পানিতে ডুবে যেতে দেখে সাহায্যের জন্য এগিয়ে যান। একপর্যায়ে তারাও স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে যান।
এদিকে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]