
জামালপুরের দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুজনকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের ঢাকা-রৌমারী মহাসড়কসংলগ্ন মধ্যেরচর এলাকায় অভিযান চালায় ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার জব্দ করে।
আটক ব্যক্তিরা হলেন- রিপন সাহা ও আলাল। জব্দ করা মদ ও প্রাইভেটকারের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
পরে আটক ব্যক্তিদের এবং জব্দ করা মালামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রফিকুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]