পাবনায় ডিবির অভিযানে যুবলীগের সভাপতিসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৬:২৩
পাবনায় ডিবির অভিযানে যুবলীগের সভাপতিসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ৩ টার সময় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান । এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন ।


বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি .২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন চরঘোষপুর এলাকার মো. আলাল শেখ (৫২) ও আমিনপুরের ভাটিকয়া এলাকার মো. জনি কাজী (২৮)। আলাল শেখ পাবনা ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে ।


এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামনারায়ণপুর এলাকার মো. জলিল মণ্ডল (২৮) ও ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকার মো. বাবলু মণ্ডলকে (২৬) গ্রেফতার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। উভয় ঘটনায় তাঁদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরো বলেন , জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com