রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:৪১
রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাই এর বিরুদ্ধে।


বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শাহিন মিয়া (২৫) খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলো, নিহতের চাচা মোবারক এবং তার ছেলে রাব্বি (১৭)।


পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা জানান, বাড়ির পাশে রাখা ইট নেয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের সাথে কলহ বাঁধে প্রতিবেশি চাচা মোবারক হোসেনের পরিবারের। এর জেরে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর হতে অভিযুক্তরা পলাতক রয়েছেন।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com