রায়পুরায় তিন বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেফতার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২৩:২২
রায়পুরায় তিন বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর রায়পুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


​বুধবার (২১ অক্টোবর) বিকালে রায়পুরা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইসমাইল (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর এলাকার মো. বিজয় মিয়া (২৩) ও রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯)।


​পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ীর মোড় ঈদগা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তির বসতঘরের চালের ড্রাম ও ঘর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।


এর আগে গত ১৮ অক্টোবর রাতে রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ মো. বিজয় মিয়া (২৩) ও জুম্মন মিয়া (১৯) নামের দুই অস্ত্রধারীকে আটক করা হয়। একই সাথে তাদের ব্যবহার করা রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com