খুলনায় বাস-ট্রা‌ক সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:০৮
খুলনায় বাস-ট্রা‌ক সংঘর্ষে নিহত ৩
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।


বুধবার (২১ অক্টোবর) বি‌কে‌ল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গিরপার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


ডুমু‌রিয়া ফায়ার সা‌র্ভিস ডুমুরিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গিরপাড় নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে ক্রাউন সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।


এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ১৫ জ‌নের মত যাত্রী কমবেশি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া ফায়ার সার্ভিস।


তাদর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদর পরিচয় নিশ্চিত করতে পারেনি।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com