কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২০:৩৬
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু ও দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত ও নিখোঁজ কারও নামপরিচয় জানা যায়নি।


বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।


রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামেন।


এ সময় ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। এ সময় স্থানীয়রা তিন পর্যটকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।


এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com