
লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকা থেকে মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলাল (৫৩) নামে এক যুবলীগ নেতাকে মারধর করে অপহরণ করে একটি চক্র। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে হেলালকে উদ্ধার করে এবং ঘটনার সাড়ে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ১২ টার দিকে অপহরণের শিকার হয় যুবলীগ নেতা হেলাল।
হেলাল রামগতি উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
আটককৃত জামাল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের আবু সাঈদের ছেলে এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ১০-১২ জন লোক জেলা শহরের ঝুমুর এলাকায় ইকোনো বাস থেকে মেজবাহ উদ্দিন হেলালকে নামিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টহল টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শহরের উত্তর তেমুহুনি লিল্লাহ মসজিদ সংলগ্ন বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভিকটিম মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করে। এসময় অজ্ঞাতনামা ১০-১২ জন আসামী পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশকে ভিকটিম হেলাল জানায়, অজ্ঞাতনামা লোকজন তাকে শহরের ঝুমুর মোড় ইকোনো বাস থেকে নামিয়ে 'ফ্যাসিস্টের দোসর' আখ্যায়িত করে উত্তর স্টেশন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানেকতনের মাঠে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও মব করার চেষ্টা করে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]