পূজা দেখে বাড়ি ফেরার পথে ৪ নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিলো ডাকাত দল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৫:২৪
পূজা দেখে বাড়ি ফেরার পথে ৪ নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিলো ডাকাত দল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় পূজামণ্ডুপ থেকে বড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ৪ নারী। সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে মুখোশপরা ডাকাতদল তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সড়কে অপর একটি সিএনজি যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোনছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মিরপুর উপজেলার কালিতলা বিষিনতা সড়কে গাছের ডাল ফেলে যানবাহন আটকায় দেশীয় অস্ত্রধারী ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল। মুখোশ পরা ডাকাতরা সড়কে অবস্থান নিয়ে অস্ত্রের মুখে যানবাহনের যাত্রীদের জিম্মি করে ফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়। এসময় ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়া এক যুবক একটি মোড়ে অবস্থানকরা লোকজনকে ডাকাতির খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যাওয়ায়ডাকাতদল পালিয়ে যায়।


ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।


স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার,টাকা, মোবাইলফোনসহ মৃল্যবান সম্পদ ছিনিয়ে নেওয়া হয়।


ডাকাতির ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com