
গাজীপুর জেলার টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
তিনি বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। কীভাবে গ্যাস লিকেজের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তানিশার শরীরের ৮৬ শতাংশ এবং নাছিমার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]