
নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে সকাল ৯টা হতে শুরু হয় মেডিকেল ক্যাম্প। প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা এবং ৫ লাখ টাকার
ওষুধ বিতরণ করা হয়।
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা দেন, ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ।
উদ্দোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দূর্গা পূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। ১৮ বছর থেকে এই কর্মসূচি পালন করে আসছি। এটা আমাদের ১৮তম অধিবেশন। হিন্দু, মুসলিম সম্পদায়ের হাজার হাজার নারী পুরুষ চিকিৎসা
সেবা নেন। সেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]