
কুড়িগ্রামে সহকারি শিক্ষক নিয়োগ-২০২৫ এর নব যোগদানকৃত শিক্ষকদের বিদ্যালয়ে পদায়নের জন্য এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ যৌথভাবে এ লটারির আয়োজন করে। লটারির মাধ্যমে জেলার ৯ উপজেলায় যোগদানকৃত ৪৬৭ জন শিক্ষকের স্ব স্ব বিদ্যালয়ের পদায়ন নির্ধারন করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামসহ ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে পদায়ন বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা থেকে আগত সহকারী শিক্ষক রাশেদুল হাসান জানান, যদিও আমাদের শিক্ষকদেরকে লটারি অনুষ্ঠানে ডাকা হয়নি তবুও আমরা কয়েকজন স্বেচ্ছায় এসেছি। এখানে এসে দেখলাম যে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বচ্ছতার সাথে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে লটারি অনুষ্ঠিত হলো। আমি এখানে লটারির মাধ্যমে আমার নিজের বিদ্যালয়ের নাম ঘোষণা শুনেছি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এরকম লটারির মাধ্যমে স্বচ্ছতার সাথে সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি অনুষ্ঠিত হওয়ায় কোন রকমের তদবির কেউ করতে পারেনি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]