
গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব মো. আব্দুস সবুর।
প্রশিক্ষণে গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিল আইন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের আচরণবিধি, বাংলাদেশ শ্রম আইন-২০০৬, ছাপাখানা আইন এবং সাইবার সুরক্ষা আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৬০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]