নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।


মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।


খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।


নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেনের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com