প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত রাজশাহীর মাদরাসা মাঠ, নগরজুড়ে উৎসবের আমেজ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:৪৪
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত রাজশাহীর মাদরাসা মাঠ, নগরজুড়ে উৎসবের আমেজ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠ প্রস্তুতি। জনসভাকে সামনে রেখে জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কার্যক্রম প্রায় শেষ। নগরজুড়ে চলছে উৎসবের আমেজ ।


সোমবার (১৯ অক্টোবর) বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। পরিদর্শনকালে তিনি মঞ্চ নির্মাণ, মাঠের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও জনসভার আয়োজনের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এ সময় আরডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠজুড়ে চলছে সাজসজ্জা, মাইক ও আলোকসজ্জার কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা দিনভর মাঠে কাজ করছেন। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে।


আরডিএ চেয়ারম্যানের এই পরিদর্শন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতির অংশ। সংশ্লিষ্টদের তৎপরতায় নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com