টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ২
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২৩:১০
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।


এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com