গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২৩:০৫
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জে সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘষের ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচরের মধ্যে ফুটবল খেলা চলাকালীন কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।


পরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। এসময় ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত দুই জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


তিনি আরও জানান, প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com