সাংবাদিক লুৎফর জ্জামান আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৫১
সাংবাদিক লুৎফর জ্জামান আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নেত্রকোণায় কর্মরত সাংবাদিক লুৎফর জামান আলিফকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মডেল থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।


এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
​
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন মন্ডল, সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, দৈনিক ঢাকা স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান সজীব, প্রমুখ উপস্থিত ছিলেন।


​সমাবেশে বক্তারা সাংবাদিক লুৎফর রহমান আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান।


বিবার্তা/রফিকুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com