মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৬
মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মো. মামুন খান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্য খাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের বিষয়টি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিফাত খান নিশ্চিত করেছেন। নিহত মামুন খান ওই গ্রামের মৃত মজিবর খানের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, এক মাস বয়সী ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই কন্যাসন্তান রেখে গেছেন।


নিহত মামুনের বন্ধু স্কুল শিক্ষক মো. মিরাজ হোসেন জানান, সকালে নিজ বাড়ীর সুপারি গাছ থেকে সুপারি পাড়ার সময় সুপারি গাছ ভেঙ্গে পড়ে গুরুতর আহত হন মামুন। পরে তাঁকে দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরিক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।


মামুনের এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com