
বগুড়ার নন্দীগ্রামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রতি মাসে একটি করে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ অক্টোবর) উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের তারাটিয়া কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া ৩৭ জন নারীর ভায়া পরীক্ষা করা হয়।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন।
এসময় সেবা কার্যক্রমে অংশ নেন মিডওয়াইফ শারমিন আক্তার সুপ্তি, রাজিয়া আক্তার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লাকি আক্তার, স্বাস্থ্য পরিদর্শক শাহনাজ পারভিন ও সিনিয়র স্টাফ নার্স সাবিহা খাতুন।
এছাড়াও ওয়ার্ড ইনচার্জ, ইন্সপেক্টর, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]