এসআরবি-৬ অধিনায়ক
অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২৩:৩৬
অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।


রবিবার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে সকালে ঝিনাইদহে পৌঁছান এসআরবি-৬ অধিনায়ক। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।


তিনি আরও বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।


এ সময় এসআরবি-৬-এর ঝিনাইদহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং পূজামণ্ডপের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com