গাজীপুরে ইবনে সিনা ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:১৬
গাজীপুরে ইবনে সিনা ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।


শনিবার (১৭ অক্টোবর) ৪টা ২২ মিনিটের কালিয়াকৈর উপজেলার সফিপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুণ লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


পরিস্থিতি বিবেচনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট যুক্ত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com