যশোরে বালির মাঠ থেকে ৮ টককটেল উদ্ধার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৩৩
যশোরে বালির মাঠ থেকে ৮ টককটেল উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোর শহরের শংকরপুরে অভিযান চালিয়ে ৮টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে যশোর পৌরসভার শংকরপুর বালির মাঠ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।


এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করা হয়।


এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com