মাদারীপুরে মোটরসাইকেলচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল নিহত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৮
মাদারীপুরে মোটরসাইকেলচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলচাপায় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ নিহত হয়েছেন।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিক শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান।


এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।


এ ব‌্যাপা‌রে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com