
রাজশাহী মহানগরীর কাটাখালীতে অভিযান চালিয়ে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাটাখালী থানাধীন শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ এর সদর কোম্পানির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার দাশমারী কাশেমের মোড় এলাকার মৃত কমের আলীর ছেলে মোঃশাহিন (৩০), বর্তমানে চর খিদিরপুর এলাকার বাসিন্দা এবং কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকার দেদার বক্সের ছেলে মোঃ ফারজেম ফজা।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]