
যশোরের অভয়নগরে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্লাকে (৫৪) পুলিশ আটক করেছে। আটক আব্দুর রউফ মোল্লা উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধোপাদী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত রেছেন অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ধোপাদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কিছু জানানো হয়নি।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]