ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২১:৩২
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সীমান্তে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে বিজিবি।


মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টা ৩০ মিনিটের দিকে জেলার বিজয়নগর উপজেলার ভাগলপুর নামক এলাকায় ফাঁদ পেতে বসে থাকে বিজিবি। এ সময় ২৫/৩০ জন লোক মাথায় কার্টুন নিয়ে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদল তাদের ধাওয়া করলে কার্টুন ফেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কার্টুন থেকে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮ পিস ডিসপ্লে আটক করে।


আটককৃত অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লের বাজার দর বিবেচনা করে আনুমানিক সিজার মূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


পাশাপাশি মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করে সাম্প্রতিক ইয়াবা ট্যাবলেট- ১০,৬৫৫ পিস, গাঁজা- ৪৭২ কেজি, ইস্কফ- ১১৮৭ বোতল, বিদেশী মদ-২৭৫ বোতল এবং বিয়ার- ১৭৮ বোতল আটক করতে সক্ষম হয়।


উল্লেখ্য, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com