হিলিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২৩:২৯
হিলিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

'ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বাহির করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।


পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন করণীয় ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন এবং আলোচনা করা হয়। দুর্যোগের সময় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহাকরি কমিশনার (ভুমি) মাহেদি ইমাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মো. মাসুদ রান, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অনেকে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com