দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২১:৩৫
দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহান (২৬) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে১টি রামদা ও ১টি হাত কুড়াল উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আটক সোহান উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া-গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পিপুলবাড়ীয়া- বালিডাঙ্গা মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ডাকতদের ধাওয়া করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সোহানকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন
স্থানীয়রা।


স্থানীয়দের অভিযোগ, পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠ ও আশপাশের এলাকায় এর আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসবঘটনায় ডাকাতদের হামলায় কয়েকজন আহতও হয়েছেন।


এ ছাড়াও ভুক্তভোগীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে ডাকাতদলের বিরুদ্ধে।


স্থানীয়রা আরও জানান, সন্ধ্যা নামার পর ওই এলাকার নির্জন সড়ক ও মাঠের পাশ দিয়ে চলাচল করতে ভয় পান সাধারণ মানুষ। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাদের। বিশেষ করে রাতের বেলায় একা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ওই এলাকায়। ডাকাতির কবলে পড়া বেশ কয়েকজন ভুক্তভোগী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় মামলাও করেছেন বলে তারা জানিয়েছেন।


অস্ত্রসহ যুবক আটকদের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ সোহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানাগেছে। ওই এলাকায় এরআগেও ডাকাতির ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।


তবে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান স্থানীয়রা।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com