সাভারে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান, চীনা নাগরিকসহ গ্রেফতার ২
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২১:০৮
সাভারে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান, চীনা নাগরিকসহ  গ্রেফতার ২
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় এক চীনা নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ার থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। এসময় তার সাথে এক নারীকেও গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গতকাল গভীর রাতে হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় মীন টাওয়ারে একটি অভিযোগের তদন্ত করতে যান সাভার মডেল থানা পুলিশ। পরে সেখানে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পান পুলিশ। এসময় পুলিশ সেখানেঅভিযান পরিচালনা করে ১৩ বালতি বাংলা মদ তৈরি ও মদ তৈরির সরঞ্জামসহ চীনা নাগরিক ফিলি লিহান (৫৪) ও বাংলাদেশী নাগরিক চম্পা দাসকে গ্রেফতার করে।


দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে তারা বাংলা মদ তৈরি করে বিক্রি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানারওসি সাইফুল আলম।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com