মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৮
মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহত দুই শিশু হলো—যাদবপুর গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) এবং তার ফুপাতো বোন হুমাইরা খাতুন (৩)।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় তাদের ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করা হলে তাদের মৃত পাওয়া যায়।


যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রাবেয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের ডোবা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com