
“আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, তারা যেকোনো পরিস্থিতিতে কুইক রেসপন্স করবে। একই সাথে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এবং হেলমেটবিহীন ও কাগজপত্রহীন মোটরসাইকেল নিয়ন্ত্রণে কঠোরভাবে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ট্রাফিক নিয়ন্ত্রনে এবং গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের অতিরিক্ত ফোর্স কাজ করবে। আমরা তিন প্লাটুন এপিবিএন পুলিশ সদস্য নিয়েছি যারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করবে। প্রতিনিয়ত পেট্রোলিং এবং চেকপোস্ট বসানো হচ্ছে যাতে করে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন সম্ভব হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]